কলকাতাজুড়ে বিজেপির বুলডোজার-তাণ্ডব, সামনে আরও যে বড় পরিকল্পনা বাড়াচ্ছে উদ্বেগ

ছবি : সংগৃহীত।

ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গজুড়ে অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিজেপি সরকার। কলকাতা, হাওড়া ও শিয়ালদহসহ বিভিন্ন এলাকায় বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর মধ্যেই রাজ্যজুড়ে আরও বড় অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। সরকারের এই অবস্থানে হকার, ছোট ব্যবসায়ী ও অবৈধ স্থাপনায় বসবাসকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন সরকার সরকারি জায়গা দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। কলকাতা ও এর আশপাশের মহানগর এলাকায় অবৈধ স্থাপনা, অনুমোদনহীন হকার ও ফুটপাতের দোকান উচ্ছেদে রাস্তায় নেমেছে বুলডোজার ও খননযন্ত্র।

সোমবার (১৮ মে) হাওড়া পৌরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে একটি কথিত অবৈধ বহুতল ভবন ভাঙার কাজ শুরু করে প্রশাসন। কর্তৃপক্ষের দাবি, ভবনটির জন্য শুধু দোতলা (জি+১) পর্যন্ত নির্মাণের অনুমতি দেয়া হয়েছিল। এর আগে গত শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত হাওড়া ও শিয়ালদহ রেলস্টেশনে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই অভিযানের মধ্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, এটি সারা রাজ্যে অবৈধ দখল ও নির্মাণবিরোধী বড় অভিযানের শুরু মাত্র। তিনি পশ্চিমবঙ্গজুড়ে বুলডোজার চালানোর হুঁশিয়ারিও দেন।

খড়গপুর সদর আসনের বিধায়ক দিলীপ ঘোষ বলেন, ‘নতুন সরকার প্রথম দিন থেকেই এই প্রক্রিয়া শুরু করেছে। সরকারি জমি দখলের কোনও ঘটনাই বরদাশত করা হবে না।’

দীর্ঘদিন ধরেই কলকাতায় অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত নির্মাণ বড় রাজনৈতিক ও নগর ব্যবস্থাপনার সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। ফুটপাতের বাজার, অস্থায়ী দোকান, রাস্তা ও ফুটপাত দখল করে তৈরি অবৈধ অংশের কারণে শহরের বহু এলাকা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে।

এছাড়া অনুমতি ছাড়াই অতিরিক্ত তলা নির্মাণ, দোকান সম্প্রসারণ ও ভবন তৈরির অভিযোগও বাড়ছিল। বিজেপির অভিযোগ, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস সরকার এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়েছে।

হাওড়া ও শিয়ালদহ স্টেশনের আশপাশে এই চিত্র সবচেয়ে বেশি দেখা যায়। ভারতের অন্যতম ব্যস্ত এই দুই স্টেশনের আশপাশে চা, সিগারেট, সবজি, কাপড় ও রান্না করা খাবারের দোকান সারিবদ্ধভাবে গড়ে উঠেছে। এসব দোকানের অনেকগুলো বহু বছর, এমনকি কয়েক দশক ধরেও সেখানে রয়েছে। এসব দখলের কারণে গুরুত্বপূর্ণ ফুটপাত প্রায় অচল হয়ে পড়েছে। ফলে পথচারীদের ব্যস্ত সড়কে নামতে হয় এবং যানজট আরও বাড়ে।

পার্ক সার্কাস, গড়িয়াহাট, এসপ্ল্যানেড, বড়বাজার ও তোপসিয়ার মতো এলাকাতেও বছরের পর বছর ধরে একইভাবে অবৈধ বাণিজ্যিক কার্যক্রম ও স্থাপনা বিস্তার লাভ করেছে। কলকাতার নিউ মার্কেটে কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে রাখলেই হকাররা গাড়ির চারপাশে পণ্য সাজিয়ে দোকান বসিয়ে ফেলে— এমন দৃশ্যও সাধারণ হয়ে উঠেছে।

নগর পরিকল্পনাবিদরা বহু বছর ধরে সতর্ক করে আসছেন যে অনিয়ন্ত্রিত দখল ও অবৈধ নির্মাণ যেমন যানজট বাড়ায়, তেমনই পুরোনো অবকাঠামোর ওপর চাপও তৈরি করে এবং বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে। নতুন বিজেপি সরকার এখন এই বিশাল অনানুষ্ঠানিক নেটওয়ার্ক তথা অবৈধ হকার, বাড়তি স্থাপনা ও অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে বুলডোজার ও উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে।

রাজ্যের দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যেই গত ১২ মে কলকাতার তোপসিয়া-তিলজলা এলাকায় উচ্ছেদ অভিযান চালায় শুভেন্দু সরকারের প্রশাসন। এলাকাটি কলকাতার বড় চামড়াজাত পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। এর আগে কলকাতা পৌর করপোরেশন (কেএমসি) তোপসিয়া-তিলজলা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, রাজাবাজার, বড়বাজার ও ইএম বাইপাস এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছিল।

‘রেড জোন’ বলতে এমন এলাকা বোঝানো হয়েছে, যেখানে বিপুল অবৈধ নির্মাণ রয়েছে এবং যেগুলো ভাঙার জন্য ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। কেএমসির এক কর্মকর্তা দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তোপসিয়া-তিলজলায় এক হাজারের বেশি স্থাপনা ভাঙার তালিকায় রয়েছে এবং গত এক দশকে নির্মিত অন্তত ৭০ শতাংশ স্থাপনাই অবৈধ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ আলীর মাজারে হামলা নিয়ে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে: সেলিম উদ্দিন

এফডিসিতে কুরবানি দেয়া নিয়ে যা বললেন পরীমণি

সিরাজগঞ্জ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক

পাঞ্জাবি গায়িকা ইন্দার কউরের মরদেহ উদ্ধার

কলকাতাজুড়ে বিজেপির বুলডোজার-তাণ্ডব, সামনে আরও যে বড় পরিকল্পনা বাড়াচ্ছে উদ্বেগ

চট্টগ্রাম-ঢাকা তেল পাইপ লাইনের কাজ সম্পন্ন, সরবরাহ শুরু জুনের শেষে

বাংলাদেশ সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, বিএসএফের দাবি ঘিরে নতুন বিতর্ক

গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিক পরিচয়ে তেহরানে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ২

স্পেন কর্তৃপক্ষ থেকে শাকিরা ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো

১০

মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা: বিবিসি

১১

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ৬০% অবকাঠামো ধ্বংসের দাবি আইডিএফের

১২