পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত।

একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে এবং তা প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

আসিফ বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তবে আবারো পুরনো সেটেলমেন্টের পথে গেলে তা রুখে দেয়া হবে। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না।

এ সময় এনএসআই প্রধানের একটি পার্টি অফিসে গিয়ে বৈঠক করা নিয়েও সমালোচনা করেন তিনি।  

ভোটের পরিবেশ নিয়ে তিনি আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি এবং সরকার। এ অবস্থায় ইসির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি। এ অবস্থায় নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

ইসির সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। বড় দলের পক্ষে কাজ করেছে রিটার্নিং অফিসার। আপিলের ক্ষেত্রে ইসির নিরপেক্ষতা না থাকলে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে।

এছাড়া জাতীয় পার্টি যাতে ভোটে অংশ নিতে না পারে সে বিষয়েও সতর্ক করেন আসিফ মাহমুদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১০

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১২