ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই আসনে লড়ার কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তার আগের দিন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এরপর তারা কোন রাজনৈতিক ধারায় যুক্ত হচ্ছেন, তা নিয়ে নানা জল্পনা ছিল।

ফেসবুকে প্রকাশিত ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। যুগজুড়ে চলা বিভাজনের রাজনীতির বদলে প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখি রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্ব দেন। বলেন, নতুন সামাজিক, রাজনৈতিক ও ভূরাজনৈতিক বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।

তিনি আরও বলেন, এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধসহ নানা আত্মত্যাগ মানুষকে অনুপ্রেরণা দেয়। সেই শক্তি নিয়েই তিনি পুনর্গঠন ও পরিবর্তনের পথে এগোতে চান।

আসিফ মাহমুদ জানান, তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। তার ভাষায়, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বা প্রচলিত ব্যবস্থার অর্থসামর্থ্য তার নেই; জনগণের সহযোগিতা ও সমর্থনই হবে তার প্রধান অবলম্বন।

তিনি আরও বলেন, তিনি শুধু সংসদ সদস্য পদেই নয়, গণভোটেও প্রার্থী। দেশ সংস্কারের যে সুযোগ এত প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে, তা বাস্তবায়নে গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২