দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন

ছবি : সংগৃহীত।

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারিভাবে দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সজাগ রয়েছে। এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার কাজ সম্পন্ন করা হবে।

সাক্ষাৎকারে সমসাময়িক ক্রিকেটীয় উত্তেজনা ও আইপিএল প্রসঙ্গও উঠে আসে। অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, "আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি বা সরকারি ক্রয় প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। এই সমস্যার শুরু বাংলাদেশ করেনি।"

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "মুস্তাফিজ একজন বিশ্বখ্যাত এবং দক্ষ খেলোয়াড়। তাকে দয়া-দাক্ষিণ্য করে আইপিএলে নেওয়া হয়নি, তিনি নিজের যোগ্যতায় সেখানে ছিলেন। তার সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়।" ভারতের এই পদক্ষেপের বিপরীতে বাংলাদেশের দেওয়া প্রতিক্রিয়াকে 'যথাযথ' বলেও মন্তব্য করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১০

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১১

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

১২