আবারও নতুন মামলায় গ্রেফতার পলক ছাড়াও ১১ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও নতুত করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি মো. সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি, ওয়াকার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় নেতা রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে, পল্টন থানার মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিভিন্ন মামলায় জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও উপদেষ্টাসহ ১১ জনকে আজ আদালতে তোলা হয়।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

১০

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

১২