ফাইনালের জন্য বরিশালে আরও এক বিদেশি তারকা

ছবি সংগৃহিত।

বিপিএলের কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফাইনালের আগে দলকে আরও ভারী করছেন তামিম ইকবালরা। ফাইনাল খেলতে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে তারকা অলরাউন্ডার জিমি নিশামকে।

এই তারকা চলমান বিপিএলে মাত্র একটি ম্যাচ খেলবেন। সেটি টুর্নামেন্টের ফাইনালে। ফরচুন বরিশালের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকার এসএ ২০ থেকে সরাসরি ঢাকায় আসছেন তিনি। 

জিমি নিশামের ফরচুন বরিশালের যোগ দেয়ার বিষয়টি ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট একটি সূত্র  নিশ্চিত করেছে।

জিমি নিশামের ঢাকা আসার খবর প্রখ্যাত গলফার টাইগার উডসকে নিয়ে জেমস প্যাটারসনের লেখা ‘টাইগার টাইগার: দ্য প্রিন্স হ্যারি অব স্পোর্টস’ বইয়ের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন নিশাম।

প্রথম কোয়ালিফায়ারে জিতে এরইমাঝে বরিশাল চলে গিয়েছে ফাইনালে। বুধবার (৫ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যেকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৭ ফেব্রুয়ারির গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চলের দলটি। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১০

চুরির অভিযোগে আটক, পরে পিটুনিতে যুবকের মৃত্যু

১১

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

১২