আবারও জুটি হচ্ছেন আদর-বুবলী

ছবি: সংগৃহীত।

আবার জুটি হয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন আদর আজাদ ও শবনম বুবলী। দুজনকে নিয়ে জাহিদ হোসেন নির্মাণ করছেন নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। সম্প্রতি আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে বুবলী এই সিনেমায় কাজের খবর জানিয়েছেন। তিনি জানান, আজ ঢাকার একটি ক্লাবে মহরতের মাধ্যমে ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন। একইসঙ্গে শুরু হবে ছবিটির নির্মাণকাজও।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি।

পরিচালক জানান, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত প্রেমের গল্পের সিনেমা। তবে এটিকে আবার শুধু প্রেম কাহিনিও বলতে নারাজ তিনি। 

তিনি বলেন, ‘জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভাষা, সমাজ–সংস্কৃতিভিত্তিক চলচ্চিত্র বিরল। আন্তর্জাতিক ক্ষেত্রে এমন বিষয়ের চলচ্চিত্রের সমাদর যথেষ্ট।

এ গল্পে আরো থাকবে ঢাকাবাসীর জন্ম-মৃত্যু, বিয়েসহ পারিবারিক নানা বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি। থাকবে নববর্ষের গান, কাসিদা, কাওয়ালি, হিজড়া সম্প্রদায়ের গানসহ শিয়াদের শোকের গান। থাকবে চলচ্চিত্রের নায়ক-নায়িকাসহ পুরান ঢাকার তরুণ-তরুণীদের প্রেম-ভালোবাসার ছন্দময় সংগীত।

জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২