জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার

ছবি সংগৃহীত।

অভিনেত্রী  শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক-গবেষক, শিশু সংগঠক এবং সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মেয়ে শমী কায়সার নব্বইয়ের দশকে অভিনয়ে জনপ্রিয়তা পান। 

পরবর্তীতে প্রযোজক ও উদ্যোক্তা হিসেবে কাজ করেন। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও তা পাননি।

গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় তিনি জামিন পান। একই সঙ্গে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার আরেক মামলাতেও জামিন মেলে। অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২