অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর খবরটি গুজব বললেন মেয়ে এশা

ছবি: সংগৃহীত।

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এরই মধ্যে খবরটিকে মিথ্যা বলে জানালেন অভিনেতার মেয়ে অভিনেত্রী এষা দেওল।

মঙ্গলবার ( ১১ নভেম্বর) সকাল থেকেই ধর্মেন্দ্রর মৃত‍্যু নিয়ে তৈরি হয় জল্পনা।টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস, জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যম মৃত্যুর খবর দেয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাবেদ আখতার শোক জানিয়ে পোস্টও দেন। তবে এরপর অভিনেতার মেয়ে এশা দেওল বলেছেন, মৃত্যুর খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতার অবস্থা স্থিতিশীল। 

এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টের কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। আর অভিনেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

 তবে গতকাল রাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাঁকে কেবল রুটিন চেকআপ ও চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তবে এরপর আজ সকাল থেকেই তাঁর মৃত্যুর খবর আসে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে, যা পরে নাকচ করলেন তাঁর মেয়ে এশা দেওল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২