অভিনেতা আনিসুর রহমান মিলনের তৃতীয় বিয়ে

ছবি সংগৃহিত।

তৃতীয় বারের মতো বিয়ের পিরিতে বসেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।  গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিলনের স্ত্রীর নাম তানিয়া শিপা। তিনি চট্টগ্রামের একটি মেডিক্যাল কলেজের হল প্রভোস্ট হিসেবে কর্মরত বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন অভিনেতা নিজেই। মিলন বলেন, আমার লাস্ট ইনসিডেন্ট সবাই জানেন। ২০২২ সালে আমার ওয়াইফ মারা যায়। তখন থেকে আমি সিঙ্গেল ফাদার। আমার ফ্যামিলি থেকে ওনাকে (শিপা) পছন্দ করেছিল। আমাকে আমেরিকা থেকে চার সপ্তাহের জন্য নিয়ে এসেছে। গত ৩ ফেব্রুয়ারি আমি দেশে এসেছি, ৮ তারিখে বিয়ে হয়।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ মৃত্যুবরণ করেন। এরপর থেকেই একমাত্র ছেলেকে নিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন অভিনেতা মিলন।

প্রসঙ্গত, অভিনেতা মিলন ১৯৯৯ সালে প্রথম লুসি গোমেজকে বিয়ে করেন। তাদের সম্পর্কের অবনতি ঘটলে ২০১২ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ে ও চার বছরের সংসার জীবনের গুঞ্জন শোনা যায়। তবে তা অস্বীকার করে আসছিলেন অভিনেতা। কিন্তু ২০১৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কায় স্ত্রী-পুত্র সহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন আনিসুর রহমান মিলন। সেই ছবি থেকে জানা যায়, তার স্ত্রীর নাম পলি আহমেদ এবং সন্তানের নাম মিহ্রান। পলি আহমেদ ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২