হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি এআর রহমান

ছবি সংগৃহিত।

বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে আজ ১৬ মার্চ সকালে ভর্তি হয়েছেন এআর রহমান। জরুরি বিভাগে চলছে চিকিৎসা। খবর আনন্দবাজারের

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সঙ্গীত পরিচালকের অ্যাঞ্জিয়োগ্রাফিও করা হচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে।

একটি সূত্রে আবার দাবি করা হয়েছে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। তার পরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।

গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরাই মেনে নিতে পারেননি সহজে। দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তাঁরা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভাল হত, দাবি করেছিলেন রহমান।

ঘটনাচক্রে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সায়রা বানুকে। তাঁর আইনজীবী জানিয়েছিলেন একটি অস্ত্রোপচার হয়েছে তাঁর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

২

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৩

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৫

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৬

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৯

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

১০

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

১১

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

১২