এডিবির সতর্কবার্তা: মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে মূল্যস্ফীতি চাপ

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল- ইরান সংঘাত দীর্ঘায়িত হলে এশিয়া–প্রশান্ত অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং প্রবৃদ্ধি কমতে পারে- এমন সতর্কবার্তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সংস্থাটি জানায়, সংঘাত দীর্ঘ হলে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে, সরবরাহব্যবস্থা ব্যাহত হবে এবং বাণিজ্য, রেমিট্যান্স ও আর্থিক খাতে চাপ তৈরি হবে। এক বছরের বেশি সময় সংকট চললে আঞ্চলিক প্রবৃদ্ধি কমে যেতে পারে সর্বোচ্চ ১.৩ শতাংশীয় পয়েন্ট এবং মূল্যস্ফীতি বাড়তে পারে ৩.২ শতাংশীয় পয়েন্ট।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবৃদ্ধিতে বেশি প্রভাব পড়লেও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির চাপ বেশি বাড়তে পারে।

পরিস্থিতি মোকাবিলায় আংশিক বাজারভিত্তিক জ্বালানি মূল্য নির্ধারণ, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ব্যবহার বাড়ানো এবং দরিদ্র জনগোষ্ঠীকে লক্ষ্যভিত্তিক সহায়তার পরামর্শ দিয়েছে এডিবি। পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত ঋণ সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কিশোর গ্যাং’: কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক, চলছে জিজ্ঞাসাবাদ

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ ক্রয় নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

১০

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

১১

এবার বাড়ল লঞ্চের ভাড়া

১২