‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি সংগৃহীত।

রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা দ্রুত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (৬ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ঢাকা কলেজে। পরে বেলা ১১টার দিকে কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় উদ্যোগ শুরু হলেও এখন পর্যন্ত অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে রাজপথে নামেন।

ঢাকা কলেজের মূল ফটকে সকাল ১০টার পর থেকেই জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। আয়োজকদের ভাষ্য, শুরুতে উপস্থিতি ছিল ১৮০ থেকে ২০০ শিক্ষার্থী। পরে তাদের নিয়ে ১১টার দিকে মিছিল শুরু হয় কলেজ প্রাঙ্গণ থেকে। অবস্থান চলাকালে শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে স্লোগানে দিতে থাকে। ‎

শিক্ষার্থীরা বলছে, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তারা পড়াশোনা করছে। ‘অধিভুক্তি’ শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত করেছে। তাই সরকারের ঘোষণামাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। ‎

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার সাতটি সরকারি কলেজ নিয়ে পৃথক একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নাম প্রস্তাব করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২