৬ দেশে ইন্টার্নশিপে যাচ্ছেন বাকৃবির ৫০ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ২২তম ইন্টার্নশিপ ব্যাচের ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ বছর বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ছয়টি দেশে ৫০ জন শিক্ষার্থী ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। সবমিলিয়ে ১৯৩ জন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী এবারের ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন।

জানা যায়, দেশের বাইরে ৫০ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছে, যার মধ্যে থাইল্যান্ডে ৩৩, মালয়েশিয়া ১০, জাপান ২, ইন্দোনেশিয়া ৩, জার্মানি ১ ও নেপালে ১ জন ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। এছাড়াও বাংলাদেশের ১৫টি স্থানে এই ইন্টার্নশীপ কার্যক্রম পরিচালিত হবে।

ইন্টার্নশিপ উপলক্ষ্যে শুক্রবার (১০ অক্টোবর) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবদুল মজিদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত।

এ ছাড়া, ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,‘তোমরা যেখানেই যাও এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করবে। একসময় মাঠপর্যায়ের কাজ বা ইন্টার্নশিপের তেমন সুযোগও ছিল না। কিন্তু আজ তোমরা সেই সুযোগ পেয়েছো। দেশের পাশাপাশি বিদেশেও ইন্টার্নশীপের সুযোগ তোমাদের সামনে উন্মুক্ত হয়েছে।

এই সুযোগটি কোনো কাকতালীয় বিষয় নয়। এর পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরলস পরিশ্রম, শিক্ষকদের ত্যাগ এবং দেশের মানুষের করের টাকায় গড়ে ওঠা এক বিশাল বিনিয়োগ। তাই এই সুযোগের যথাযথ মূল্যায়ন করো।’

তিনি আরও বলেন,‘তোমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ যেন শেখার, অবদান রাখার এবং দেশের জন্য কিছু করার হয়ে ওঠে। এই ইন্টার্নশীপ তোমাদের পেশাগত জীবনের ভিত্তি গড়ে দেবে। তাই একে শুধু আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব ও গৌরবের অংশ হিসেবে গ্রহণ করো।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১২