এশিয়ার চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশের ৫ নারী ফুটবলার খেলবেন

ছবি সংগৃহীত।

আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে এএফসি নারী চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুম। দ্বিতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।

বাংলাদেশে নারী ফুটবল লিগের অনুপস্থিতির কারণে এই টুর্নামেন্টে কোনো বাংলাদেশি ক্লাব অংশ নিতে পারছে না। তারপরও বাংলাদেশের পাঁচজন নারী ফুটবলার এই টুর্নামেন্টে অংশ নেবেন।

ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজের হয়ে বাংলাদেশের পাঁচজন নারী ফুটবলার এই টুর্নামেন্টে অংশ নেবেন। তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র ইতোমধ্যে এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার টুর্নামেন্টকে সামনে রেখে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার, স্বপ্না রানী এবং শাহেদা আক্তার রিপা। শাহেদা আক্তার রিপা ইতোমধ্যে ভুটানে ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন এবং ক্লাবের জার্সিতে একটি ম্যাচ খেলেছেন।

আফঈদা খন্দকার ও স্বপ্না রানী শুক্রবার (১৫ আগস্ট) ভুটানের উদ্দেশে দেশ ত্যাগের কথা রয়েছে।

নারীদের চ্যাম্পিয়নস লিগে প্রাথমিক পর্বে রয়েল থিম্পু কলেজ অংশ নেবে। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চাইনিজ তাইপের কাওশিউং অ্যাটাকারস, উত্তর কোরিয়ার নাইগোহিয়াং এবং লাওসের মাস্টার ক্লাব। গ্রুপ পর্বে উত্তীর্ণ হওয়ার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে। 

প্রাথমিক পর্বের ম্যাচগুলো ২৫ থেকে ৩১ আগস্ট লাওসে অনুষ্ঠিত হবে। রয়েল থিম্পু কলেজ ২৫ আগস্ট কাওশিউং অ্যাটাকারস, ২৮ আগস্ট নাইগোহিয়াং এবং ৩১ আগস্ট মাস্টারের বিপক্ষে খেলবে।

এএফসি নারী চ্যাম্পিয়নস লিগের প্রথম আসরে রয়েল থিম্পু কলেজের হয়ে তিনজন বাংলাদেশি ফুটবলার অংশ নিয়েছিলেন। তারা হলেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা এবং মনিকা চাকমা। এবার নতুন করে পাঁচজন ফুটবলার এই টুর্নামেন্টে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

১০

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

১১

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

১২