চুয়াডাঙ্গা জৈব সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের জৈব সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার ৫ ফেব্রুয়ারি বেলা ২টায় জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঈন উদ্দিন ও সদস্যসচিব মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। 

বহিষ্কার হওয়া নেতারা হলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুল বাশার, সহসভাপতি খাদেমুল খোকন, জীবননগর উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাশেম, বাঁকা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাজা মালিথা। 

বহিষ্কার পত্রে বলা হয়, আপনি গত ০৪/০২/২০২৫ ইং তারিখ বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার বিতরণ ও সার সরবরাহের ব্যাপারে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সুষ্টি করায় দলের ভাবমূতি নষ্ট করেছেন। বিধায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল হইতে বহিষ্কার করা হলো।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার বিতরণ নিয়ে গত কয়েকদিন ধরে বিএনপির দুই গ্রুপ ও জামায়াত ইসলামীর দ্বন্দ্ব চলছিল। এরমধ্যে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে ১২২ বস্তা সার পাওয়ার টিলার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে। 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, পাওয়ার টিলারে করে সার নিয়ে যাচ্ছিল, এসময় স্থানীয় লোকজন আটক করেছে। আমরা জিডিমূলে সারগুলো থানা হেফাজতে রেখেছি। 

এই সারের উৎস কি, কোথায় থেকে আসছে সেটি জানার জন্য প্রশাসনের কয়েকজনকে ফোন দিয়েছিলাম, তবে তারা কিছু বলতে পারেননি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা চলছে

শুটিংয়ে মার খেয়ে লাইভে কান্না করছিলেন অভিনেত্রী, প্রকাশ পেল সেই নাটক

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানি পণ্যবাহী আরও ৪ জাহাজ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে

১০

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থানে ফিরবে না: আইআরজিসি

১১

সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

১২