ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে নিখোঁজ ৪৩ জন

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে ফেরিডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। বুধবার রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ওই ফেরিটি। এর প্রায় ৩০ মিনিট পর সেটি সাগরে ডুবে যায় বলে জানায় দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা। 

দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি, রয়টার্স, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ফেরিটি স্থানীয় সময় বুধবার রাত ১১টার কিছু আগে ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার একটি বন্দর থেকে যাত্রা শুরু করে। এতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। বালির উদ্দেশে এই যাত্রাটি সাধারণত এক ঘণ্টারও কম সময় লাগে। তবে কর্মকর্তাদের ভাষ্যমতে, রাত ১১টা ২০ মিনিটে ক্রুরা একটি বিপদসংকেত পাঠায় এবং তার ১৫ মিনিট পর ফেরিটি ডুবে যায়।

ফেরি ডুবে যাওয়ার পর রাতভর উত্তাল সমুদ্রে নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালিয়েছেন দেশটির উদ্ধারকারীরা।বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ব জাভার বড় শহর সুরাবায়ার উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, চার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর তল্লাশির সময় ছয় ফুটেরও বেশি উঁচু ঢেউয়ের মধ্যে ১০টির বেশি নৌকা এবং স্থানীয় জেলেদের সহায়তায় পানিতে ভাসমান ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। 

উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে অধিকাংশই ট্রাক। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতদের অনেকেই ঢেউয়ের সঙ্গে দীর্ঘ সময় লড়াই করার পর অচেতন অবস্থায় পাওয়া গেছে।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামাপুত্র জানিয়েছেন, ভুক্তভোগীদের উদ্ধারের সময় সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার (৬.৫ ফুট)। উদ্ধারকাজে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে রয়েছে দুটি টাগ বোট ও দুটি রাবার বোট।

এদিকে নিখোঁজ যাত্রীদের তথ্য জানার জন্য আজ বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব জাভার বানিউওয়াঙ্গি বন্দরে ভিড় করছেন পরিবারগুলো।

প্রসঙ্গত, ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথই অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। তবে নিরাপত্তার ঘাটতিতে প্রায়ই সেখানে নৌ দুর্ঘটনা ঘটে।বুধবার যে জাহাজটি ডুবেছে, এটি গত এক মাসে বালির উপকূলে ডুবে যাওয়া দ্বিতীয় যাত্রীবাহী ফেরি।

এর আগে জুনের শুরুতে আরেকটি ফেরি দ্বীপটির একটি বন্দর ছেড়ে যাওয়ার পর উল্টে যায়। ওই ঘটনায় ফেরিতে থাকা ৮৯ জন সবাইকে উদ্ধার করা হয়েছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

২

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৪

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

৫

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৬

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৭

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৮

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৯

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

১০

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২