জুন মাসের প্রথম ১৫ দিনে করোনায় ৪ জনের মৃত্যু

ছবি সংগৃহিত।

জুন মাসের প্রথম ১৫ দিনেই করোনা ভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। সবশেষ রোববার (১৫ জুন) দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। সেইসঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, এ সময়ে ১১৩৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে শনাক্ত হয়েছে ১৩০ জনের। সুস্থ হয়েছেন ৬১ জন। আর মারা গেছেন ৪ জন। এর মধ্যে গত ৫ জুন একজন, ১৩ জুন দুইজন ও সবশেষ ১৫ জুন করোনায় একজনের মৃত্যু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। এদিকে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১০

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

১১

ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়ল দুর্দমনীয় হালান্ডের নরওয়ে

১২