সকালে সড়কে ঝরলো ৪ প্রাণ

ছবি সংগৃহিত।

গাজীপুর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে সকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৮ মার্চ) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে পুলিশের এসআই হাবিবুর রহমান জানান, মুরগি খামারির একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সালনা এলাকায় পৌঁছালে আরেক যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের কনডাক্টর ও পোল্ট্রি ব্যবসায়ী নিহত হন।

কুষ্টিয়া বাইপাস সড়কে সবজিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী  মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা। তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর বাইপাস সড়কের ত্রিমোহনী এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত আব্দুল কাদের ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেলযোগে ভোরে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাফ (৩) কে  সঙ্গে নিয়ে। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকার বাইপাস সড়কের প্রবেশ মুখে একই দিক থেকে ছেড়ে আসা সবজিবোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন ও ৩ বছরের ছেলে আহনাফ ঘটনাস্থলেই নিহত হন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২