ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতরে গত ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১,২৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল বিভিন্ন গণমাধ্যমের খবর পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করেছে। সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদন অনুযায়ী, ঈদ উপলক্ষে যাত্রা শুরুর ১৪ মার্চ থেকে কর্মস্থলে ফেরার ২৮ মার্চ পর্যন্ত সময়ে সড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১,০৪৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গত বছরের (২০২৫) ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনায় ৩১৫টি ঘটনা ঘটেছিল, যেখানে ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছিল। তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ ও আহত সংখ্যা ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত, আর নৌপথে ৮টি ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ থাকেন।

অন্যদিকে পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন ২,১৭৮ জন। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনা শীর্ষে রয়েছে। এবারের ঈদে ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত ও ১১৪ জন আহত, যা মোট সড়ক দুর্ঘটনায় প্রায় ৩৬.১২ শতাংশ, নিহতের ৩৮.৪৬ শতাংশ এবং আহতের ১০.৮৯ শতাংশ।

সমিতির বিশ্লেষণে আরও বলা হয়, দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেল ছিল ২৭.১৬ শতাংশ, ট্রাক‑কাভার্ড ভ্যান ১৭.৭৩ শতাংশ, বাস ১৬.২২ শতাংশ, ব্যাটারি রিকশা ১৫.২৮ শতাংশ, প্রাইভেট কার‑মাইক্রোবাস ৮.৪৯ শতাংশ, নছিমন‑করিমন ৭.৭৩ শতাংশ এবং সিএনজি অটোরিকশা ৭.৩৫ শতাংশ। জায়গা অনুসারে সড়ক দুর্ঘটনার ৪৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২২ শতাংশ ফিডার রোডে ঘটেছে।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, পুরোনো আমলার অনুসারীরা, আগের মাফিয়া‑নেতৃত্বাধীন বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা এবং বর্তমান সরকারের সমর্থিত কিছু সংগঠন যাত্রী কল্যাণের স্বার্থে কাজ না করায় এবারে সড়ক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোতে ঈদ ব্যবস্থাপনা সভায় নাগরিক সমাজের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। এতে সুষ্ঠু ব্যবস্থাপনা ব্যাহত হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

তুরাগে মরদেহ নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: ডিএমপি

বার্ষিক করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু সনদ নয়, দক্ষ ও কর্মসংস্থান-উপযোগী শিক্ষা চায় সরকার : ববি হাজ্জাজ

ন্যায্যমূল্য না পেয়ে পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছেন কৃষকরা

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

চীনের সঙ্গে সমঝোতায় দেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে: তথ্যমন্ত্রী

সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব

১০

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফরে সেনাপ্রধান

১১

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪০০, নিখোঁজ ৫৫ হাজার

১২