তিন ইসরাইলি জিম্মির বিনিময়ে আজ মুক্তি পাচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের অংশ হিসেবে আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ৩৬৯ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে এই তিন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মুক্তি পেতে যাওয়া তিন বন্দির নামের তালিকা হাতে পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুক্তিপ্রাপ্ত জিমিরা হলেন— আয়ার হর্ন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক সাগুই ডেকেল-চেন এবং রাশিয়া ও ইসরায়েলের দ্বৈত নাগরিক আলেকসান্দ্রে সাশা ত্রোফানভ। এদের সবাই-ই পুরুষ।

গত সপ্তাহে হঠাৎ করে এই জিম্মিদের মুক্তি স্থগিত ঘোষণা করেছিল হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলেছিল, ইসরায়েল জিম্মি চুক্তির শর্ত ভঙ্গ করায় তারা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে।

হামাস ওই সময় জানায়, ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না, প্রবেশ করতে দিচ্ছে না ভারী সরঞ্জাম।

যেগুলো দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হবে। এ ছাড়া তাঁবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও ইসরায়েল বাধা প্রদান করছিল বলে জানায় হামাস। তারা জিম্মি মুক্তি স্থগিত করায় ওই সময় যুদ্ধবিরতিটি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

এমনকি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেন, শনিবার জিম্মিদের মুক্তি না দেওয়া হলে এদিন থেকেই গাজায় আবার তীব্র হামলা চালানো শুরু করবেন তারা।

যদিও তাদের চুক্তি ভঙ্গের কারণেই হামাস ওই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় হামাস আবারও জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২