মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) বেলা পৌনে ৩টার সময় দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনের চায়ের দোকানী মিজানুর রহমানের (৫০) চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় চায়ের দোকানী কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায়  দর্শনা থানার এসআই আমানত উল্লাহসহ একদল পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনে অবস্থিত  মিজানুর রহমানের চায়ের দোকান থেকে দর্শনা পৌরসভার মোহাম্মদপুরের মরহুম আব্দুস সাত্তারের ছেলে সাগর হোসেন (২০), সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের মরহুম আনোয়ার হোসেনের ছেলে সাব্বির আহমেদ সোহাগ (২৯) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব ফাহিম মুনতাছিরকে (৩৫) আটক করে। ওই সময় তাদের হেফাজত হতে ৩ বোতল মাদকদ্রব্য WINCEREX উদ্ধার করে তা জনসম্মুখে জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

      


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল

বাস-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী

ছোট্ট যে ২ আমলে বান্দার গুনাহ ঝরে যায়

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের সংক্রমণেও টিকা কার্যকর,বলছে আইসিডিডিআর,বি

আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস

মানবিক কারণ দেখিয়ে ড্রপআউট ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বহাল

রোহিঙ্গাদের জন্য ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা

সালাহকে দলে টানতে তুর্কি ক্লাবের চমকপ্রদ প্রস্তাব

১০

কাঁচামরিচ আমদানির অনুমতি, ২–৫ দিনের মধ্যে দাম কমার আশা

১১

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

১২