সালাহকে দলে টানতে তুর্কি ক্লাবের চমকপ্রদ প্রস্তাব

মোহাম্মদ সালাহকে ঘিরে তুরস্কের দলবদলের নতুন মোড়। এতদিন গুঞ্জন ছিল, লিভারপুল ছেড়ে মিশরীয় এই তারকা উইঙ্গারের সম্ভাব্য গন্তব্য হতে পারে তুরস্কের ক্লাব বেসিকতাসে। তবে শেষ মুহূর্তে আলোচনায় উঠে এসেছে টার্কিশ সুপার লিগের আরেক ক্লাব ট্রাবজোনস্পোর। তারা সালাহকে দলে ভেড়াতে দিয়েছে আকর্ষণীয় এক প্রস্তাব।

তুরস্কের দলবদলবিষয়ক সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলুর তথ্য অনুযায়ী, ট্রাবজোনস্পোর ইতোমধ্যে সালাহর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষ করেছে। ক্লাবটি দুই বছরের চুক্তিতে বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে।

যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরিবারেমোহাম্মদ সালাহকে ঘিরে তুরস্কের দলবদলের নতুন মোড়। এতদিন গুঞ্জন ছিল, লিভারপুল ছেড়ে মিশরীয় এই তারকা উইঙ্গারের সম্ভাব্য গন্তব্য হতে পারে তুরস্কের ক্লাব বেসিকতাসে। তবে শেষ মুহূর্তে আলোচনায় উঠে এসেছে টার্কিশ সুপার লিগের আরেক ক্লাব ট্রাবজোনস্পোর। তারা সালাহকে দলে ভেড়াতে দিয়েছে আকর্ষণীয় এক প্রস্তাব।র সঙ্গে আলোচনা করেই নিজের পরবর্তী গন্তব্য ঠিক করবেন তিনি। দুই পক্ষের মধ্যে এখন মূলত জার্সি বিক্রির আয়ের ভাগাভাগি নিয়েই আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এই খাতে ২০ থেকে ২৫ শতাংশ অংশ পেলেই সালাহর পক্ষ সন্তুষ্ট থাকবে।

লিভারপুলের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর গত ১ জুলাই ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাব খুঁজছেন সালাহ। তাই ট্রাবজোনস্পোরকে কোনো ট্রান্সফার ফি গুনতে হবে না। এর আগে বেসিকতাসও দাবি করেছিল, সালাহর সঙ্গে ব্যক্তিগত শর্তে তারা সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে। তাদের প্রস্তাব ছিল এক বছরের চুক্তি, সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ এবং বছরে ১ কোটি ইউরো বেতন।

এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে সালাহর চুক্তি চূড়ান্ত হয়নি। তাই মিশরীয় এই তারকার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২