টেক্সাসে ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু

ছবি সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে টানা ভারী বৃষ্টিতে গুয়াদালুপে নদীর পানি বেড়ে গিয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা ২৫ জন মেয়ে শিশু।

শুক্রবার (স্থানীয় সময়) ভোর রাতে কার কাউন্টিতে হঠাৎ এই বন্যা শুরু হয়। কর্মকর্তারা জানান, তখন সবাই ঘুমিয়ে ছিল, আর খুব অল্প সময়েই পানি নদীর বিপৎসীমার অনেক উপরে উঠে যায়। ফলে আগাম সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

টেক্সাসের কর্মকর্তারা আগেই কিছুটা বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিয়েছিলেন। তবে শুক্রবার যেটা হয়েছে, তা পূর্বাভাসে বলা হয়নি। টেক্সাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিম কিড বলেন, আবহাওয়ার পূর্বাভাসে এত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ছিল না।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, আমরা আশা করছি, নিখোঁজ সব শিশুকে জীবিত অবস্থায় পাওয়া যাবে। নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায়।

বন্যায় স্থানীয় অনেক বাসাবাড়ি, ক্যাম্প ও গাড়িভিত্তিক পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কারভিল শহরের নদীপাড়ের মূল অনুষ্ঠানস্থলও ডুবে গেছে।

জরুরি সহায়তা দিতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যে দুর্যোগ ঘোষণা করেছেন। উদ্ধার কাজে অংশ নিচ্ছে কোস্ট গার্ড, ফেডারেল সংস্থা ফেমা এবং অন্যান্য বাহিনী।

শুক্রবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা ২৩৭ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে ১৬৭ জনকে হেলিকপ্টারে নেওয়া হয়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা টেক্সাসের আরও কিছু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২