পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬

ছবি : সংগৃহীত।

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সারা দিন অভিযান চালিয়ে ওই ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৩২০ জন। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৪৬ জনকে।

এদিকে রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল জুমার নামাজ শেষে ওই এলাকায় আকস্মিকভাবে মিছিল বের হলে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। এসময় মিছিলে অংশগ্রহণকারী ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২