কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭

ছবি : সংগৃহীত।

উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস হুলিয়ান জানান, স্কুলভ্রমণ শেষে ক্যারিবীয় উপকূলীয় শহর তুলু থেকে মেডেলিনে ফেরার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটিতে অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের স্নাতক সম্পন্ন হওয়ার আনন্দ উদযাপন করছিল। ডিসেম্বরের এমন সময়ে এই দুর্ঘটনা পুরো সম্প্রদায়ের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।

স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কোনো কার্যক্রম ছিল না; এটি শিক্ষার্থীরাই নিজেরা আয়োজন করেছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২