সুদানের দারফুর বাজারে ড্রোন হামলায় নিহত ১০

ছবি : সংগৃহীত।

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়।

দেশটির বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষের তীব্রতা বাড়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

মানবাধিকার সংগঠন নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে বহু দোকানে আগুন ধরে যায় এবং বাজারের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে সংগঠনটি কোনো তথ্য দেয়নি।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি দেশজুড়ে দেখা দিয়েছে চরম মানবিক সংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি।

সংঘাতের সর্বশেষ কেন্দ্র এখন দক্ষিণ কর্দোফান। কাদুগলি ও নিকটবর্তী ডিলিং শহর দুইটিই আরএসএফের অবরোধে রয়েছে। গত সপ্তাহে আরএসএফ ব্রনো এলাকায় দখল নেয়, যা কাদুগলি-ডিলিং সড়কের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা লাইন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২