পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১০, অভিযোগ তালেবান প্রশাসনের

ছবি : সংগৃহীত।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। এমন অভিযোগ করেছে তালেবান প্রশাসন। নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় সময় মধ্যরাতে (১৯:৩০ জিএমটি) খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়।

তিনি এক্স-এ দেয়া পোস্টে লিখেছেন, ‌পাকিস্তান স্থানীয় বাসিন্দা ক্বাজি মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা বর্ষণ করেছে। এতে তার বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং ৯ শিশু ও এক নারী নিহত হন।

মুজাহিদ আরও জানান, খোস্ত ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের চালানো অন্য বিমান হামলায় অন্তত চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২