ঢাকা কলেজের সঙ্গে সিটি কলেজের সংঘর্ষ আহত ১০

ছবি সংগৃহিত।

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২২এপ্রিল) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব (১৮), সিয়াম (১৭), রাজীন (১৮), সাফাত (১৮), আবিদ (২২), নিলয় (২৫), তানভির ইসলাম তুহিদ (২৪) সিয়াম। সিটি কলেজের শামীম (১৮)। এছাড়া আহত হয়েছেন পথচারী সানি (৩২)। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা কলেজের আহত এক শিক্ষার্থী বলেন, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের শিক্ষার্থীকে মারধর করে। তারই জেরে আজ এই ঘটনা ঘটে থাকতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, দুপুর থেকে বিকাল পর্যন্ত দশজনের মত শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কারো অবস্থা গুরুতর নয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবে ৯ যাত্রী নিখোঁজ

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই: ট্রাম্প

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

১০

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

১১

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

১২