নরসিংদীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

ছবি : সংগৃহীত।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। এদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। 

গত ৫ আগস্টের পর সংঘর্ষের আশঙ্কায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় এক বছর পর বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের কর্মীরা পুনরায় গ্রামে প্রবেশের চেষ্টা করলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি সমর্থকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইদন মিয়া। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (এসআই) নাসিম মিয়া বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২