‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন

ছবি: সংগৃহীত।

বসন্তের বিদায় আর বৈশাখের নতুনের আবাহনে প্রকৃতি যখন স্নাত, ঠিক তখনই রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে নেমে এসেছিল কবিতার এক জাদুকরী সন্ধ্যা। ৫ বৈশাখ (১৮ এপ্রিল ২০২৬, শনিবার) ‘তারুণ্যের কবি’ খ্যাত রেজাউদ্দিন স্টালিনের কবিতাকে উপজীব্য করে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যা। ‘ধূমকেতু’ আয়োজিত ব্যতিক্রমী এই আয়োজনের শিরোনাম ছিল ‘রেজাউদ্দিন স্টালিন– যতি চিহ্নহীন’।

হলভর্তি দর্শক আর মুহুর্মুহু করতালিতে মুখরিত চারপাশের পরিবেশে সন্ধ্যা ৬টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। শিল্পী আকতারের সাবলীল উপস্থাপনায় মঞ্চে আসেন দেশের প্রথিতযশা আবৃত্তি শিল্পীরা। তাদের সুকণ্ঠের জাদুতে মূর্ত হয়ে ওঠে স্টালিনের কবিতার অন্তর্নিহিত দর্শন, প্রেম, দ্রোহ ও মানবতাবোধ। কবিতা পাঠের এই মুগ্ধকর পরিবেশনায় অংশ নেন সীমা ইসলাম, টিটো মুন্সী, এনামুল হক জুয়েল, ইকবাল আহমেদ, ফারহানা তৃণা, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু, ফারজানা এ্যালি, মাহী ফারহানা এবং নাজিয়া আফরিন। একেকটি কবিতার চরণে চরণে যেন উন্মোচিত হচ্ছিল কবির যতিহীন চিন্তার বিশালতা।

 

আবৃত্তির সুরমূর্ছনার পাশাপাশি অনুষ্ঠানটিতে ছিল প্রাণবন্ত এক মুক্ত আলোচনা পর্ব। এতে অংশগ্রহণ করেন দেশের কয়েকজন বিশিষ্ট কবি ও সাহিত্যিক– মতিন বৈরাগী, হাসান হাফিজ, মোহন রায়হান, আমিনুল ইসলাম, সাখাওয়াত টিপু, সৈকত হাবিব এবং আসাদ কাজল।

আলোচকদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় রেজাউদ্দিন স্টালিনের কবিসত্তার বহুমাত্রিক মূল্যায়ন। তাদের আলোচনায় উঠে আসে, ‘স্টালিনের রয়েছে এক নিজস্ব আকাশ। তাঁর অসাধারণ কবিপ্রতিভা আজ আর কেবল দেশের গণ্ডিতে আবদ্ধ নেই, পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়াচ্ছে দ্যুতি।’ নিজস্ব স্বর, স্বকীয় স্বভাব আর প্রথাবিরোধী লেখনীর জন্যই তিনি সমকালীন সাহিত্যে এক অপরিহার্য ও উজ্জ্বল নাম– এমনটাই মত দেন বোদ্ধারা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রধান অতিথির বক্তব্য। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কবির প্রতি গভীর বন্ধুত্বের উষ্ণতা ছড়িয়ে তিনি বলেন, ‘রেজাউদ্দিন স্টালিন একজন কবি ও উপস্থাপক হিসেবে যেমন সফল, তেমনি তিনি আমার অত্যন্ত কাছের বন্ধু। তিনি এমন এক কবি– যার নিজস্ব এক আকাশ আছে, আছে লক্ষ নক্ষত্রের ছায়া। মানুষ আর স্বদেশই তাঁর আরাধ্য। তিনি সেই গুটিকয়েক কবিদের সাথে উচ্চারিত হন, যারা মহত্তমদের সারিতে অবস্থান করেন।’

স্টালিনের আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতির কথা উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, ‘গ্লাডিয়াস ভেগা হারারে, হারুকি মুরাকামি, আশরাফ ইয়াজিদ আল ঢালি, যোসেফ সুরুজ, জেমস তিয়ান, নিকোলাই আলেকজান্ডার কিংবা ইভান রাকিটিভিচ-এর মতো বিশ্ববরেণ্য লেখক ও কবিরা আজ তাঁর বন্ধু, সহমর্মী। কবি হোক মানুষের লোক। রেজাউদ্দিন স্টালিন আমার বন্ধু– এ আমার অহংকার, আমার গর্ব। আমি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’

‘ধূমকেতু’ আয়োজিত এই আবৃত্তি সন্ধ্যাটি নিছক কোনো অনুষ্ঠান ছিল না; বরং এটি ছিল কবিতার নিজস্ব আকাশে এক আনন্দময় অবগাহন। আয়োজকদের প্রত্যাশা—এমন নান্দনিক উদ্যোগ সাহিত্য ও আবৃত্তি অনুরাগীদের জন্য একটি তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক পরিসর তৈরি করবে এবং শিল্পের প্রসারে ভূমিকা রাখবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি

এবার ওমানে হামলার হুমকি ট্রাম্পের

১৫ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে এআই-এর ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

৫ মাসে হাম ও উপসর্গে ৯১৫ মৃত্যু

এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ই-রিকশার নিবন্ধন

ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে ১১ জনের মৃত্যুর দাবি, ৯ জন বাংলাদেশি

সরকারের ১৮০ দিন: প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

১০

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি সম্ভব?

১১

ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

১২