বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন।তবে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, তা স্পষ্ট করেননি।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। পাঁচ মিনিট পর ১টা ৪৫ মিনিটে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।
বের হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকরা তার কাছে পদত্যাগের বিষয়ে জানতে চান। মিষ্টি বলেন, “স্পিকার ডেকেছেন। স্পিকারের সাথে কথা বলতে আসছি।”
রাড্ডাকাণ্ডে প্রধানমন্ত্রীর তাকে পদত্যাগপত্র করার জন্য নির্দেশ দিয়েছেন। স্পিকারের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন?
জবাবে মিষ্টি বলেন, “তদন্ত হোক। তদন্ততে যা হবে সেটাই হবে। আমাকে স্পিকার ডেকেছেন, আমি স্পিকারের সাথে কথা বলতে আসছি।”
পরে আবার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে।”
এরপর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে যান মিষ্টি।