ঢাকাসহ ৫ বিভাগে বাড়বে গরমের দাপট

মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে সারা দেশে। সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগে । এর পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলা বাড়তে পারে গরম। এমনটাই আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

 

সংস্থাটি জানায়, শুক্রবার (আজ) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে গরমের তীব্রতা বাড়তে পারে।

 

বিডব্লিউওটি জানায়, শুক্রবার থেকে তাপপ্রবাহের পরিধি আরও বিস্তারের আভাস রয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলা এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে।

 

শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

সংস্থাটি জানায়, দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত রোদে সরাসরি অবস্থান না করাই ভালো। এই সময়ে হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তীব্র গরমের এই সময়ে নাগরিকদের ছায়াযুক্ত স্থানে থাকা এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণেরও পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

 

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্যমতে, চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে অপরাজনীতি সহ্য করা হবে না : চিফ হুইপ

৫০ বছরেরও বেশি সময় পর চাঁদের উদ্দেশে নভোচারী পাঠাল নাসা

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

আরেকটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

ঢাকাসহ ৫ বিভাগে বাড়বে গরমের দাপট

বিকল্প পথে সৌদি থেকে আসছে আরও ১ লাখ টন তেল

‘৫ ঘন্টা লাইনে দাড়িয়েও তেল পাইনি’

দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট

১০

পাবনায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

১১

২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

১২