গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো কার্ড থাকলে দেন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আজ আমরা দেশে একটি সংকটময় মুহূর্ত পার করছি। আমরা ভেবেছিলাম, এ সংকট খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সংকট আরও বাড়ছে। বর্তমান সরকারের আমলে সংকট আরও ঘনীভূত হয়েছে।

তিনি বলেন, আমার মনে হচ্ছে, আমরা আস্তে আস্তে আগের আমলে ফিরে যাচ্ছি। আবার লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এভাবে পেছনের দিকে যেতে যেতে আমরা প্রস্তর যুগেও চলে যেতে পারি।

সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সরকার গঠনের পর মূল সমস্যাগুলোতে হাত না দিয়ে তারা ব্যর্থ হয়ে পড়েছে। জনগণের মৌলিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এসময় দ্রুত সময়ের মধ্যে জনভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান আসিফ মাহমুদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

‘জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয়’

গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ

সলঙ্গার গাঢ়ুদহ নদীতে পোনা মাছ অবমুক্তকরণ

বেল্টে লুকানো ছিল ১৪ কেজি সোনা, বিমানকর্মী আটক

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

হাম ও উপসর্গে থামছেই না প্রাণহানি, মোট মৃত্যু ১০০০ ছুঁই ছুঁই

নেপালে পাহাড়ধসে চৌলানি নদীর গতিপথ বন্ধ, আকস্মিক বন্যার শঙ্কা

১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

১০

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

১১

রাস্তা পুনর্নির্মাণ কাজকে ঘিরে অনিয়মের অভিযোগ

১২