‘জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয়’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনও সম্ভাবনা নেই। তবে সফর নিয়ে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ কবে হতে পারে- তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।’

এ দিকে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে কোনো ধরনের চাপ নেই বলেও জানান হুমায়ুন কবির। তিনি বলেন, বোয়িং বিমান কিনতে হবে—এমন কোনও চাপ কেউ দিচ্ছে না। দেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বিমান কেনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

‘জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয়’

গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ

সলঙ্গার গাঢ়ুদহ নদীতে পোনা মাছ অবমুক্তকরণ

বেল্টে লুকানো ছিল ১৪ কেজি সোনা, বিমানকর্মী আটক

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

হাম ও উপসর্গে থামছেই না প্রাণহানি, মোট মৃত্যু ১০০০ ছুঁই ছুঁই

নেপালে পাহাড়ধসে চৌলানি নদীর গতিপথ বন্ধ, আকস্মিক বন্যার শঙ্কা

১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

১০

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

১১

রাস্তা পুনর্নির্মাণ কাজকে ঘিরে অনিয়মের অভিযোগ

১২