২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের পর্দা নামার পরপরই ফুটবলপ্রেমীদের চোখ এখন ২০৩০ সালের বিশ্বকাপের দিকে। ফুটবল বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে ফিফা নিয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি দেশে আয়োজিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।

২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপের আসর বসার শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সেই ধারাবাহিকতায় উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ— উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ম্যাচটি হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। এছাড়া আর্জেন্টিনায় একটি এবং প্যারাগুয়েতে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোতে।

স্বাগতিক হওয়ার সুবাদে ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে মোট ৬টি দেশ। নিয়ম অনুযায়ী, মূল আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কো স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পাবে। পাশাপাশি শতবর্ষের ম্যাচ আয়োজনের বিশেষ স্বীকৃতিস্বরূপ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েকেও সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ দিচ্ছে ফিফা।

ইতিমধ্যে ফিফা বিশ্বকাপের জন্য ২৩টি স্টেডিয়ামের পরিকল্পনা অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে স্পেনের ক্যাম্প ন্যু ও সান্তিয়াগো বার্নাব্যু, পর্তুগালের এস্তাদিও দা লুজ, মরক্কোর হাসান-২ স্টেডিয়াম, আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্টাল এবং উরুগুয়ের ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিওর মতো বিখ্যাত ভেন্যুগুলো। তিনটি মহাদেশে ছড়িয়ে থাকা এই বৈশ্বিক আসর ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছরে বন্ধ হয়েছে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী

উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন মন্ত্রী, মামলা দিলো পুলিশ

শতভাগ আবাসন, চাকসুর তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি চবি শিবিরের

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

পাটের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় চাষিরা

উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির অগ্রগতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

সকালে উঠেই মুখে টক স্বাদ, এটা কি রোগের ইঙ্গিত?

১১

পুনর্বাসন, পরিবেশকে গুরুত্ব দিয়ে ফুলবাড়ীর কয়লার সিদ্ধান্ত

১২