সকালে উঠেই মুখে টক স্বাদ, এটা কি রোগের ইঙ্গিত?

সকালে উঠেই মুখে টক স্বাদ, এটা কি রোগের ইঙ্গিত?

অনেক সময় দেখা যায় মুখে টক ভাব। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে  দাঁত ব্রাশ করার পর প্রায় এমন হয়। দেখা যায় পানি খেলেও সমস্যা থেকে মুক্তি মেলে না। কিন্তু এমন হয় সেটা অনেকেই জানেন না। আসলে এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে আবার অনেক ক্ষেত্রে এটা শরীরের ভেতরের পরিবর্তনের ইঙ্গিত দেয় এমন বলছেন বিশেষজ্ঞরা। ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রতিবেদনে চিকিৎসকরা বেশ কিছু কার উল্লেখ করেছেন যার জন্য মুখে টক ভাব হয়। এগুল হলো- 

১. শরীরে পানির ঘাটতি

সারাদিন পর্যাপ্ত পানি না খেলে মুখ শুকিয়ে যেতে পারে। এর ফলে স্বাভাবিক স্বাদ অনুভূতিতেও পরিবর্তন আসে এবং মুখে টক বা অস্বস্তিকর স্বাদ তৈরি হতে পারে। বিশেষ করে জ্বর, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া বা বমি হলে শরীর থেকে দ্রুত পানি কমে যায়। তাই পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ।

২. ধূমপান

ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি স্বাদ গ্রহণের ক্ষমতাও কমিয়ে দিতে পারে। অনেকের ক্ষেত্রে ধূমপানের পর মুখে টক বা তিক্ত স্বাদ অনুভূত হয়।

৩. দাঁত ও মুখের যত্ন না নিলে  

নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস না করলে মুখে ব্যাকটেরিয়া ও খাদ্যকণা জমে যায়। এর ফলে মুখে দুর্গন্ধের পাশাপাশি অস্বাভাবিক টক বা তেতো স্বাদও হতে পারে। তাই দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করা এবং নিয়মিত ফ্লস করার অভ্যাস জরুর

৪. সাইনাস বা কোনো সংক্রমণ

সর্দি-কাশি, ঠান্ডা বা সাইনাসের সংক্রমণ হলেও সাময়িকভাবে স্বাদের অনুভূতিতে পরিবর্তন আসতে পারে। সাধারণত অসুস্থতা ভালো হয়ে গেলে মুখের টক স্বাদও কমে যায়। এ ছাড়া মুখে অরাল থ্রাশ বা ছত্রাকের সংক্রমণ হলেও এমন সমস্যা হতে পারে। জিহ্বা বা মুখের ভেতরে সাদা সাদা আস্তরণ দেখা গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

সর্দি-কাশি, ঠান্ডা বা সাইনাসের সংক্রমণ হলেও সাময়িকভাবে স্বাদের অনুভূতিতে পরিবর্তন আসতে পারে। ছবি: সংগৃহীত

৫. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

আপনি যে ওষুধটি খাচ্ছেন, সেটিও হয়তো মুখের টক স্বাদের কারণ। অ্যান্টিবায়োটিক, কিছু অ্যান্টিহিস্টামিন, মানসিক রোগের কিছু ওষুধ এবং ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ স্বাদের পরিবর্তন ঘটাতে পারে। তাই কোনো ওষুধ শুরু করার পর হঠাৎ এমন সমস্যা দেখা দিলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।

৬. অ্যাসিড রিফ্লাক্স 

মুখে টক স্বাদের অন্যতম পরিচিত কারণ অ্যাসিড রিফ্লাক্স। পাকস্থলীর অ্যাসিড ও খাবার ওপরের দিকে খাদ্যনালিতে উঠে এলে তা মুখ পর্যন্ত চলে আসতে পারে। তখন মুখে টক বা তিক্ত স্বাদ অনুভূত হয়। বিশেষ করে খাবারের পর বুকজ্বালা, টক ঢেঁকুর বা শোয়ার পর সমস্যা বাড়লে অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনা থাকে।

৭. মুখ দিয়ে শ্বাস 

নাকের বদলে নিয়মিত মুখ দিয়ে শ্বাস নিলে মুখ দ্রুত শুকিয়ে যায়। আর মুখ শুকিয়ে গেলে স্বাভাবিক স্বাদেও পরিবর্তন আসতে পারে। নাক বন্ধ থাকা, অ্যালার্জি বা অন্য কোনো কারণে যদি নিয়মিত মুখ দিয়ে শ্বাস নিতে হয়, তাহলে সমস্যাটির মূল কারণ খুঁজে বের করা জরুরি।

৮. কিছু শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে

বেশিরভাগ সময় মুখে টক স্বাদ গুরুতর কোনো সমস্যার লক্ষণ নয়। তবে এর সঙ্গে যদি ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি বা শরীর খারাপ লাগার মতো অন্যান্য উপসর্গ থাকে, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কিছু ক্ষেত্রে ডায়াবেটিস, লিভার বা কিডনির সমস্যার সঙ্গেও স্বাদের পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে। 

মুখে টক স্বাদ মাঝে মধ্যে হলে সাধারণত উদ্বেগের কারণ নেই। পর্যাপ্ত পানি পান, নিয়মিত দাঁত ব্রাশে অনেক ক্ষেত্রে সমাধান মেলে।  তবে সমস্যাটি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলে এবং অন্যান্য  উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো। কারণ অনেক সময় এটার সঙ্গে শরীরের বিভিন্ন পরিবর্তন এবং রোগের যোগসূত্র থাকতে পারে।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, দক্ষতা, নৈতিকতা ও জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

১

বাজারে মাছ-সবজির চড়া দাম, বেড়েছে ডালও

২

হামে থামছেই না মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ জনের

৩

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

৪

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

৫

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

৭

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

৮

ক্লাসেই প্রাণ গেল ২৭ শিশুর, পাকিস্তানে পরপর স্কুল ট্র্যাজেডির নেপথ্যে কী?

৯

চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার

১০

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

১১

ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার

১২