উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন মন্ত্রী, মামলা দিলো পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীতে উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুশিলের ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, ‘‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নং ঢাকা মেট্রো –ঘ- ১৮-২১২৫। চালককে বলা হয় এভাবে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিট পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুইটি মামলা হয়েছে। তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, ‘রেঞ্জ রোভার’ এই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, মন্ত্রীর গাড়ি যখন উল্টো পথে যাচ্ছিল সেই সময়ে প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।

খোঁজ-খবর নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ি ছিল। ওই সময়ে মন্ত্রী রশিদুজ্জমান মিল্লাত গাড়িতে ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা জানান, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগ মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এই প্রথম।

সরকারের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘‘যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন। যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহন ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা বহন করবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছরে বন্ধ হয়েছে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী

উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন মন্ত্রী, মামলা দিলো পুলিশ

শতভাগ আবাসন, চাকসুর তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি চবি শিবিরের

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

পাটের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় চাষিরা

উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির অগ্রগতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১০

সকালে উঠেই মুখে টক স্বাদ, এটা কি রোগের ইঙ্গিত?

১১

পুনর্বাসন, পরিবেশকে গুরুত্ব দিয়ে ফুলবাড়ীর কয়লার সিদ্ধান্ত

১২