সিরাজগঞ্জ এলএ শাখায় আটকা ১,২৯০ কোটি টাকা, ভোগান্তিতে জমির মালিকরা

সিরাজগঞ্জ এলএ শাখায় আটকা ১,২৯০ কোটি টাকা, ভোগান্তিতে জমির মালিকরা

‘২০১৯ সালে ভূমি অধিগ্রহণের নোটিশ পেয়েছি। জমি আমার ক্রয়কৃত, দলিল আছে, রেকর্ড আছে, নিয়মিত খাজনাও পরিশোধ করি। চেক দেওয়ার তারিখও ঠিক হয়েছিল। কিন্তু এরই মধ্যে কর্মকর্তা বদলি হলেন। এরপর ফাইলেরও খোঁজ পাই না, টাকাও পাচ্ছি না। সিরাজগঞ্জ এলএ অফিসের স্যারদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান হচ্ছে না।’ কথাগুলো বলছিলেন সাসেক প্রকল্পের ক্ষতিগ্রস্ত জমির মালিক সেলিম রেজা।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমার ভাইয়েরও তিন কোটি টাকা ক্ষতিপূরণ পাওনা রয়েছে। তার জমি নিয়েও কোনো মামলা-মোকদ্দমা নেই। তারপরও সে টাকা পাচ্ছে না। বছরের পর বছর আমাদের ঘুরতে হচ্ছে।’

সেলিম রেজার মতো এমন অসংখ্য জমির মালিকের ক্ষতিপূরণের টাকা আটকে রয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দ হওয়া বিপুল পরিমাণ অর্থ বছরের পর বছর অবণ্টিত থাকায় ভোগান্তিতে পড়েছেন জমির মালিকরা। কারও টাকা আটকে আছে ওয়ারিশসংক্রান্ত জটিলতায়, কারও আবার মামলা-মোকদ্দমায়। তবে জমির মালিকানা নিয়ে বিরোধ না থাকা সত্ত্বেও অনেকেই ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প, সাসেক প্রকল্প, এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক সড়ক, সেতু ও অবকাঠামো নির্মাণের জন্য বিভিন্ন সময়ে জেলায় বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে।

এলএ শাখার তথ্য অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ভূমি অধিগ্রহণ বাবদ মোট ৩ হাজার ৯৯০ কোটি টাকা বরাদ্দ এসেছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এখনো বিতরণ করা সম্ভব হয়নি ১ হাজার ২৯০ কোটি টাকা।

প্রকল্পভিত্তিক তথ্যে দেখা যায়, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের প্রায় ৬০০ কোটি টাকা, সাসেক প্রকল্পের ৪৫০ কোটি টাকা এবং এলজিইডি ও সড়ক বিভাগের বিভিন্ন আঞ্চলিক সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পের প্রায় ২৯০ কোটি টাকা এখনো অবণ্টিত রয়েছে।

এদিকে ক্ষতিপূরণের টাকা আটকে থাকায় উন্নয়ন প্রকল্পের সুফল থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এলজিইডির অধীনে সলঙ্গা বাজারের মধ্যে নতুন সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণ বাবদ তিন কোটি টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু শেফালি বেগম গং ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় এখনো জমির দখল ছাড়েননি। ফলে সেতু নির্মাণকাজ ও জনসাধারণের চলাচল নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে।

অন্যদিকে সিরাজগঞ্জ শহরে সড়ক বিভাগের নতুন রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির বিপরীতে প্রায় চার কোটি টাকা পড়ে রয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ অর্থ এখনো রেলওয়ে কর্তৃপক্ষ পায়নি।

এত বিপুল পরিমাণ অর্থ দীর্ঘদিন ধরে কেন বিতরণ করা যাচ্ছে না, জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এলএ শাখার এক কর্মকর্তা বলেন, ‘আমরা বুঝতে পারি, কে টাকা পাওয়ার যোগ্য আর কে পাওয়ার যোগ্য নন। অথচ সামান্য ভুলের কারণেও কাউকে সাত বছর ধরে আদালত, কোর্ট ও ডিসি অফিসের দ্বারে দ্বারে ঘুরতে হয়।’

সিরাজগঞ্জের ভূমি অধিগ্রহণ (এলএ) কর্মকর্তা লিয়াকত আলী খান হিমেল বলেন, ‘১৯৪৮ সাল থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৯৯০ কোটি টাকা বরাদ্দ এসেছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি ১ হাজার ২৯০ কোটি টাকা এখনো বিতরণ করা সম্ভব হয়নি। মূলত ওয়ারিশসংক্রান্ত সমস্যা ও মামলা-মোকদ্দমার কারণে এসব টাকা বিতরণ করা যাচ্ছে না।’

তবে প্রশ্ন উঠেছে, যেসব জমির মালিকের দলিল, রেকর্ড ও খাজনা পরিশোধের কাগজপত্র রয়েছে এবং যেসব জমি নিয়ে কোনো মামলা নেই, তাঁদের ক্ষতিপূরণ পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হবে কেন? সংশ্লিষ্টদের মতে, আটকে থাকা অর্থের প্রকল্পভিত্তিক হিসাব প্রকাশ, প্রকৃত মালিক শনাক্তকরণ এবং মামলা বা ওয়ারিশসংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় ক্ষতিপূরণের অপেক্ষায় থাকা জমির মালিকদের ভোগান্তি যেমন কমবে না, তেমনি বাধাগ্রস্ত হবে উন্নয়ন প্রকল্পের কার্যক্রমও।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ

১

দীপাবলির আমেজে পুত্রকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা

২

১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলার আসামিদের বিচার শুরু

৩

চুয়াডাঙ্গায় শীত মৌসুমে ৮০ কোটি টাকার খেজুর গুড়-পাটালির বাণিজ্যের সম্ভাবনা

৪

রাণবীর কাপুরের ‘শেষ দশক’ মন্তব্যে অভিনয় ছাড়ার জল্পনায় অনুরাগীরা

৫

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিড ১৬৬ রান, চাপে স্বাগতিকরা

৬

জনমনে আতঙ্ক ছড়াতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, বলছে ডিএমপি

৭

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের

৮

দুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

৯

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারী তরুণের তাণ্ডব, নিহত ৯

১০

মেডিকেল ও ডেন্টালে আবেদন ও পরীক্ষার তারিখ প্রকাশ

১১

নতুন শিক্ষাবর্ষের প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকের বাকি বড় অংশ

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।