বহুমাত্রিক কাজে এগিয়ে চলা কর্মব্যস্ত মিথিলার জন্মদিন আজ

দেশের বিনোদন জগতের জনপ্রিয় মুখ রাফিয়াত রশিদ মিথিলা। গান, অভিনয়ে পাশাপাশি একজন উন্নয়নকর্মী হিসেবেও পরিচিত তিনি। দেশের সীমানা ছাড়িয়েও পর্দায় কাজ করেছেন তিনি।  বহুমাত্রিক কাজে এগিয়ে চলা কর্মব্যস্ত মিথিলার জন্মদিন আজ। 

বিশেষ এই দিনে তিনি জানিয়েছেন, দিনটি তিনি অফিসের কাজের মধ্যেই কাটাচ্ছেন এবং কর্মব্যস্ততার ভেতরেই পেয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা। সংবাদমাধ্যমে মিথিলা বলেন, সারাদিন অফিস করছি। কাজের মধ্যে আছি। কাজের মধ্যেই মানুষের শুভেচ্ছা পাচ্ছি। ভালো লাগছে।

জন্মদিনের আলাদা কোনও আয়োজন আছে কি না জানতে চাইলে তিনি জানান, এবার কোনও বিশেষ পরিকল্পনা নেই। কাজকেই তিনি এখন অগ্রাধিকার দিচ্ছেন। তার ভাষায়, ছোটবেলার মতো জন্মদিন নিয়ে আর আগের মতো বাড়তি উচ্ছ্বাস নেই, এখন কাজই মূল ফোকাস। তবে দিনটি পুরোপুরি সাধারণভাবেও কাটছে না। মিথিলা জানান, রাতে তিনি তার মেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে গিয়ে সময় কাটানোর পরিকল্পনা করেছেন

রাফিয়াত রশিদ মিথিলা শুধু অভিনয় বা সংগীতেই নন। উন্নয়ন খাতে তার কাজ, গবেষণা এবং শিক্ষাবিষয়ক কার্যক্রম তাকে আলাদা পরিচিতি দিয়েছে। তিনি ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন।মিথিলা দীর্ঘদিন ধরে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত। শিশু অধিকার, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়ন বিষয়ে তিনি কাজ করে আসছেন। 

অভিনয় ও সাংস্কৃতিক অঙ্গনেও মিথিলা সমান সক্রিয়। সাবলিল অভিনয়ের জন তিনি দর্শকের কাছে দারুণ জনপ্রিয়। নাটক, সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেন তিনি। ২০২০ সালে হইচই প্ল্যাটফর্মের সিরিজ “একাত্তর”-এর মাধ্যমে তিনি ওয়েবে কাজ শুরু করেন। এরপর ২০২১ সালে “অমানুষ” চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

চলচ্চিত্রে কাজের ধারাবাহিকতায় তিনি প্রশংসিত হন বিভিন্ন প্রজেক্টে। বিশেষ করে “অভাগী” (২০২৪) চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন, যা তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে ধরা হয়। এছাড়া তিনি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘কাজল রেখা’-তেও অভিনয় করেছেন, যেখানে তার চরিত্র ও উপস্থিতি দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। 

 

 

 

 

 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

১০

শর্ত পূরণ হলেই বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল

১১

বঙ্গভবনে প্রবেশ করলেন রাষ্ট্রপতি, দেয়া হলো গার্ড অব অনার

১২