পদ্মা নদী থেকে উদ্ধার গাজীপুরের ৫ খুনে অভিযুক্ত ফোরকানের মরদেহও

ছবি: সংগৃহীত।

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যায় অভিযুক্ত ফোরকান মোল্লার (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার ঘোরদৌড় বাজার সংলগ্ন নদী থেকে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের যৌথ প্রচেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফোরকান পদ্মা সেতু থেকে ঝাঁপ দেওয়ার বিষয়টি গাজীপুর পুলিশ ফায়ার সার্ভিসকে জানিয়েছিল। এরপর থেকে নদীতে তৎপরতা চালাচ্ছিল তারা।

তিনি আরও জানান, শনিবার (১৬ মে) ঘোড়দৌড় বাজার সংলগ্ন নদীতে মরদেহটি ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। তার ভাই মো. জব্বার মরদেহটি ফোরকানেরই বলে নিশ্চিত করেছেন। এদিকে, মরদেহটি গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে মেহেরপুর থেকে ফোরকানের ব্যাবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেসময় পদ্মা সেতুতে মোবাইল, ব্যাগ রেখে নদীতে এক ব্যাক্তি ঝাঁপ দেওয়ার সিসিটিভি দেখে ওই ব্যাক্তি ফোরকান বলে ধারনার কথা জানিয়েছিলো পুলিশ।

উল্লেখ্য, গত ৯ মে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোন গ্রামের একটি আবাসিক কলোনি থেকে রক্তমাখা অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৮ মে গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচ জনকে জবাই করে নির্মমভাবে হত্যার পর অভিযুক্ত স্বামী ফোরকান পালিয়ে যায়। পরে শনিবার (৯ মে) ভোরে পলাতক স্বামী নিহতের স্বজনদের কাছে মোবাইল ফোনে খুনের কথা জানান।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ২২

১

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

২

নতুন অভিবাসন পরিকল্পনা আনছে কানাডা, কারা পাবেন অগ্রাধিকার?

৩

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ প্রাথমিক শিক্ষক প্রার্থী

৪

প্রধানমন্ত্রীর নির্দেশেই সসম্মানে সেই বাংলা শিক্ষককে বাড়ি পৌঁছে দিল পুলিশ: মাহদী আমিন

৫

বিমান দুর্ঘটনায় নিহত ইসরায়েলি হলিউড অভিনেতা

৬

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

৮

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

৯

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

১০

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

১১

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

১২