পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

ছবি: সংগৃহীত

অনেকেরই হঠাৎ পেটের ডান দিকে তীব্র ব্যথা, সঙ্গে বমি বমি ভাব বা বদহজমের মতো সমস্যা দেখা দেয়। বিষয়টিকে কেউ কেউ সাধারণ গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে যান। এ কারণে খুব একটা গুরুত্ব দেয়া হয় না। কিন্তু এসব উপসর্গ অনেক সময় পিত্তথলিতে পাথর হওয়ার সংকেত প্রদান করে থাকে।

পিত্তথলির পাথর পরিপাকতন্ত্রের খুবই পরিচিত একটি সমস্যা। কখনো কখনো এই পাথর শরীরে বছরের পর বছর থাকলেও কোনো লক্ষণ দেখা যায় না। আবার কারও ক্ষেত্রে এটি তীব্র ব্যথা, পিত্তনালিতে বাধা, জন্ডিস কিংবা গুরুতর সংক্রমণের সৃষ্টি করে থাকে।

পিত্তথলি হলো যকৃতের ঠিক নিচে থাকা ছোট একটি থলির মতো অঙ্গ। লিভারে তৈরি হওয়া পিত্তরস এখানে জমা থাকে, যা চর্বিজাতীয় খাবার হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পিত্তরসে বিদ্যমান উপাদানের ভারসাম্য যদি নষ্ট হয়, তাহলে সেখানে ধীরে ধীরে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। পিত্তথলির পাথরের মধ্যে কোলেস্টেরল পাথর বেশি হয়ে থাকে।

এ ছাড়া বিলিরুবিন থেকে তৈরি পিগমেন্ট পাথর এবং বিভিন্ন উপাদানের মিশ্রণে তৈরি মিশ্র পাথর হওয়ারও ঝুঁকি থেকে যায়।

এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, তাহলে কারা বেশি ঝুঁকিতে? এ ক্ষেত্রে অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের সমস্যা, দীর্ঘ সময় না খেয়ে থাকা, খুব দ্রুত ওজন কমানো এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস পিত্তথলিতে পাথর সৃষ্টির ঝুঁকি বাড়াতে পারে। তবে পাথর থাকলেই যে ব্যথা হবে, বিষয়টি এমন নয়

। কারও কারও ক্ষেত্রে দেখা যায়, আলট্রাসাউন্ড করার সময় হঠাৎ পাথর শনাক্ত হয়। আর সমস্যা দেখা দিলে পেটের ওপরের ডান দিকে তীব্র ব্যথা হতে পারে, যা পিঠ বা ডান কাঁধেও ছড়াতে পারে। কখনো কখনো চর্বিযুক্ত খাবার খাওয়ার পর এই ব্যথা বেশ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে বমি বমি ভাব বা বমি হওয়ার আশঙ্কা থাকে।

তাহলে কি ওষুধ খেয়ে পাথর গলানো যায়? এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ছোট কোলেস্টেরল পাথরের ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয়। তবে সেই চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং সব রোগীর ক্ষেত্রে তা কার্যকরও নয়। বরং এতে আরও পাথর বারবার হওয়ার ঝুঁকি থেকে যায়। এ জন্য উপসর্গযুক্ত পিত্তপাথরের ক্ষেত্রে পিত্তথলি অপসারণের জন্য একমাত্র অস্ত্রোপচারই হচ্ছে প্রচলিত স্থায়ী চিকিৎসা।

পাথর অপসারণে অস্ত্রোপচার নিয়ে অনেকের মধ্যে আবার ভ্রান্ত ধারণাও রয়েছে। একাংশের প্রশ্ন, পিত্তথলি কেটে ফেললে কি হজম বন্ধ হয়ে যায়? এর উত্তর, না। কারণ, পিত্তথলি ছাড়াও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কেননা, পিত্তথলি পিত্তরস তৈরি করে না, এটি শুধুই জমা রাখে। পিত্তথলি কেটে ফেললেও লিভার আগের মতোই পিত্তরস তৈরি করে এবং তা সরাসরি ক্ষুদ্রান্ত্রে পৌঁছায়।

তবে, ডান দিকে যদি কারও বারবার পেটব্যথা হয়, তাহলে বিষয়টিকে মোটেও গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে আলট্রাসাউন্ড করাতে হবে। কারণ, সময়মতো রোগ শনাক্ত করা সম্ভব হলে যেকোনো ধরনের জটিলতা এড়ানোর পথ অনেক সহজ হয়ে যায়।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

২

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৩

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৪

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৬

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৭

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১০

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

১১

হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর

১২