ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পর মানুষ যেন বিচার বিভাগের কাছে গিয়ে আস্থা ও বিশ্বাস রাখতে পারে এমন বিচার বিভাগ আমরা চাই। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনমন্ত্রী বলেন, উনি ডিসেম্বরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই, তিনি দেশে ফিরুক। উনি ডিসেম্বরে এসে কারাগারে যান। দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।

দেশের বিচার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আপনার কাছে সমস্যা একরকম, আর আমার কাছে সমস্যা আরেকরকম। অনেকেই বলবেন, দুর্নীতিতে ছেয়ে গেছে। আবার অনেকেই বলবেন, টাউট-বাটপারিতে ছেয়ে গেছে। অনেকেই বলবেন, স্ট্রাকচার নেই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের। 

আইনমন্ত্রী বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। সৃষ্টিকর্তার পর মানুষ সেখানে গিয়ে যেন আস্থা ও বিশ্বাস রাখতে পারে এমন বিচার বিভাগ চাই। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেদিন আমি বিশ্বাস করি, বাংলাদেশে একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারপূর্ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত: রণধীর জয়সওয়াল

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশের গণমাধ্যম এখনও পুরোপুরি স্বাধীন নয়: বিরোধীদলীয় নেতা

কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর

ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী

বিদেশফেরত মেধাবীদের দেশ গঠনে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

একযোগে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীকে পাওনা দেবে সরকার

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি

১০

"ভারত মা পাকিস্তান মাসি"- আলোচনায় সানি দেওলের বক্তব্য

১১

দিনের ব্যবধানে কমল স্বর্ণের গহনার দাম

১২