নিউইয়র্ক থেকে এলো শাকিব খানের নতুন ছবির ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে নিজের প্রযোজনায় নতুন সিনেমায় ঘোষণা দিলেন শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি জনপ্রিয় এ তারকা তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন বলে জানালেন।

সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

 

শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। যিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাকিব খান বলেন, আমাদের বাংলাদেশী সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করা প্ল্যান করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এখানে রিলিজও হতে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশী সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশী দূরে নয়।

 

শাকিবের ঘোষণার পর মঞ্চে দাঁড়িয়ে আফজাল হোসেন বলেন, বিমানের শাকিব এবং আমি একসঙ্গে এখানে (নিউ ইয়র্ক এসেছি। সেলফমেন্ট বলতে যা বোঝায় একটা মানুষ কীভাবে নিজেকে তৈরি করে পারে আমি বিস্ময়ের সঙ্গে শাকিবকে সেভাবে দেখেছি।

 

নতুন সিনেমার ঘোষণা নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, নতুন এই সিনেমার গল্প, চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস এলেঞ্জস, নিউ ইয়র্ক এবং হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।

 

২০১৭ শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে প্রিয়তমা সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং হয়নি। পরিচালকের ব্যাখ্যা, তখন শাকিব ভাইয়ের ব্যস্ত শিডিউলের কারণে শুটিং হয়নি। ২০১৮ সাল থেকে আমি নিউ ইউর্কে স্থায়ীভাবে বসবাস করছি। ২০২০-২১ এই দুইবছর কোভিডের কারণে শুটিং প্লান করেও পেছাতে হয়। ২০২২ সালে শুটিং হবে।

 

এই দুই সিনেমার বাইরে শাকিবকে নিয়ে 'মায়া' নামে আরও একটি সিনেমা করবেন বলে জানালেন হিমেল আশরাফ। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। আমার মতো নতুন, কম অভিজ্ঞতা সম্পন্ন একজন পরিচালকের উপর আস্থা রেখে নিজের প্রযোজনায় তিনটি সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২