যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জেলেনস্কি

ছবি সংগৃহীত ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের জন্য ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি জানিয়েছেন, সকল পক্ষই যুদ্ধের দ্রুত এবং নির্ভরযোগ্য সমাপ্তি চাইছে। তিনি স্থানীয় সময় রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছান এবং স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন।

আজ সোমবারজেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের একটি বিশাল প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য জেলেনস্কিকে রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে।

জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ‘আমরা সকলেই দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এই যুদ্ধের অবসান ঘটানোর দৃঢ় ইচ্ছা পোষণ করি।’ 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা গ্যারান্টি দিতে এবং ভূমি বিনিময় এর উপর ছাড় দিতে সম্মত হয়েছেন। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পও এখন অস্থায়ী যুদ্ধবিরতি অনুসরণ না করে স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

১০

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

১১

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

১২