বিশ্ব নাট্য দিবস আজ, আয়োজনে যা যা থাকছে

ছবি: সংগৃহীত।

আজ ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শিশুদের জন্য বিশেষ আয়োজন করেছে নাট্যসংগঠন বটতলা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এতে বটতলার শিশু বিভাগের শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে দুটি নাটক ‘ফাংসাং’ ও ‘গালিভারস ট্রাভেলস’। পাশাপাশি থাকবে কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পাপেট শো।

১৯৬১ সালের জুনে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ্রেসে বিশ্ব নাট্য দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরের বছর ১৯৬২ সালে প্যারিসে ‘থিয়েটার অব নেশনস’ উৎসবের সূচনার দিন অর্থাৎ ২৭ মার্চকে প্রতিবছর বিশ্ব নাট্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দিবসটির লক্ষ্য হচ্ছে বিশ্বের নাট্যকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও উদ্দীপনা সৃষ্টি এবং নাট্যচর্চার উন্নয়ন।

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমি, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (বাংলাদেশ সেন্টার) ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে জাতীয় নাট্যশালা থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার লাউঞ্জে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় মূল মিলনায়তনে থাকবে আলোচনা অনুষ্ঠান, আন্তর্জাতিক ও জাতীয় বাণী পাঠ, সম্মাননা প্রদান, নাট্যদিবসের বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সেই ইউপি চেয়ারম্যানকে নোটিশ

‘কিশোর গ্যাং’: কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক, চলছে জিজ্ঞাসাবাদ

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ ক্রয় নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

১০

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

১১

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১২