অ্যাপভিত্তিক রাইডে ন্যায্য ভাড়ার দাবিতে শ্রমিক সমাবেশ, দাবি না মানলে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

ছবি: সংগৃহীত।

অ্যাপভিত্তিক রাইড সার্ভিসে যুক্ত প্ল্যাটফর্ম শ্রমিকদের ওপর কথিত স্বেচ্ছাচারিতা, মিথ্যা মামলা, ন্যায্য ভাড়া ও কমিশনের অভাব এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজধানীতে শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা জেলা মাইক্রোবাস জীপগাড়ি ও কার ভাড়ায় চালিত চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি বাদল আহমেদ। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শেখ মোহাম্মদ মহসিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিআরটিএ’র রাইডশেয়ারিং নীতিমালা সংশোধনসহ বিভিন্ন দাবি জানানো হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। তারা অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় ২০–২৫ শতাংশ পর্যন্ত কমিশন কাটা হচ্ছে, ন্যায্য ভাড়া নির্ধারিত নেই এবং অ্যাপভিত্তিক আয় ব্যবস্থা অনিশ্চিত।

বক্তারা আরও বলেন, যথাযথ তদন্ত ছাড়া আইডি ডিঅ্যাকটিভেশন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের চাপ এবং শ্রমিক হিসেবে আইনগত স্বীকৃতির অভাব এই খাতের চালকদের জীবিকা ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।

সমাবেশে ন্যায্য ভাড়া নির্ধারণ, কমিশন সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার, সামাজিক সুরক্ষা চালু, এবং অ্যাপভিত্তিক শ্রমিকদের জন্য আলাদা আইন প্রণয়নের দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি, ২৯ এপ্রিল বিআরটিএ প্রধান কার্যালয় অভিমুখে রোডমার্চ ও অবস্থান কর্মসূচি এবং ৬ মে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হবে।

আগামী ৬ মে’র মধ্যে দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে ১১ মে থেকে দেশব্যাপী অ্যাপভিত্তিক পরিবহন সেবায় সম্পূর্ণ বন্ধ কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২