আনিসুজ্জামান স্মারক বক্তৃতা

‘সাহিত্যে নারী কেবল অলংকারিক চরিত্র নয়’

সমাজে যদি নারীর অবস্থান, বেঁচে থাকার লক্ষ্য বদলে যায়- তবে সাহিত্যেও তা প্রভাবিত হয় বলে মনে করেন কথাসাহিত্যিক আফসানা বেগম। তিনি বলেছেন, ‘সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীর অবস্থান বদলেছে সাহিত্যেও। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে নারীবাদী চেতনার উন্মেষের পর বাংলা সাহিত্যে নারী কেবল অলংকারিক চরিত্র হয়ে থাকেনি, বরং ওঠে এসেছে আত্মসচেতন, সংগ্রামী ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম মানুষ হিসেবে।’

আজ শুক্রবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘সাহিত্যে বাঙালি নারী : সেকাল একাল’ শীর্ষক আনিসুজ্জামান স্মারক বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলছিলেন, ‘একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নারী সংসারে শিশুর দেখাশোনা করে, আয় করে, নিজের মতো করে মত প্রকাশ করে। আজকের নারী চরিত্ররাও তাই একালের মতো, একইসঙ্গে বহুদিকে নজর রাখতে হয় তার। তাদের সমস্যাও বিচিত্র : সামাজিক, দাপ্তরিক বা পারিবারিক চাপ তো আছেই, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সাইবার বুলিং।’

‘সাহিত্য সমাজের দর্পণ বলেই সমাজে নারীর অবস্থান, অধিকার ও সংগ্রামের পরিবর্তন প্রতিফলিত হয়েছে সাহিত্যে। এখন নারী নিজেই নিজের গল্প বলছে, তৈরি করছে নিজের অভিজ্ঞতা ও প্রতিরোধের ভাষা,’ যোগ করেন আফসানা বেগম।

অনুষ্ঠানে তার বক্তৃতার ওপর আলোচনা করেন লেখক ও গবেষক হামীম কামরুল হক। তিনি বলেছেন, ‘সাহিত্যে ও সমাজে নারীর ব্যক্তিত্ব কীভাবে বিচার করা হবে, সেটি গুরুত্বপূর্ণ। ক্ষমতার বিপরীতে অবস্থান করেছে নারী। এ কারণে সেই অর্থে নারীর কোনো শক্তিশালী ব্যক্তিত্বের প্রকাশ লক্ষ্যণীয় হয়নি সাহিত্যে। সমাজে নারীর অবস্থান যদি সম্মানজনক না হয়, তার শক্তির জায়গা যদি না থাকে, তবে অগ্রসর হতে পারবে না সমাজ।’

গত ১৪ মে ছিল গবেষক, প্রাবন্ধিক ও অসাম্প্রদায়িক চেতনা প্রসারের অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষেই সাহিত্য শিল্প সংস্কৃতির পত্রিকা কালি ও কলম আয়োজন করে এই স্মারক বক্তৃতা।

অনুষ্ঠানের শুরুতেই শ্রোতাদের স্বাগত জানিয়ে অধ্যাপক আনিসুজ্জামানের সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এ দেশে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্র প্রসারিত করেছে আনিসুজ্জামান। বহু মানুষকে দেশ চেতনায় উদ্দীপ্ত করেছেন তিনি। জাতীয় ও সামাজিক সংকটকালে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।’

অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানের ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’ এবং ‘বাঙালি নারী : সাহিত্যে ও সমাজ’ এই দুটি গ্রন্থে নারীর প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন আফসানা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালি ও কলমের সহযোগী সম্পাদক আশফাক খান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

২

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার

৩

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সেই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

৪

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩২তম পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

৫

৬০০ বছরের পুরোনো মসজিদের একাংশ অপসারণ ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৭

ম্যাডোনা জিতলেন ৭ পুরস্কার, টেইলর গড়লেন রেকর্ড

৮

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

৯

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই

১০

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১১

বাংলাদেশে স্বাস্থ্যখাতে পাকিস্তানি বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১২