শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদা ও অগণিত মানুষের ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলেকে। 

সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য।

এর আগে তার মরদেহ লোয়ার পারেলের বাসভবন থেকে শোভাযাত্রার মাধ্যমে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। ফুলে সাজানো গাড়িতে রাখা হয়েছিল তার বড় একটি প্রতিকৃতি, যেখানে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় ‘নাথ’ পরিহিত অবস্থায় দেখা যায় এই শিল্পীকে।

বিকেল ৪টায় শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে আনন্দ ভোঁসলেসহ পরিবারের সদস্যরা। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো কাচের কফিনে রাখা হয় এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। তাদের মধ্যে ছিলেন আমির খান, শচীন টেন্ডুলকার, এ আর রহমান, জ্যাকি শ্রফ, রিতেশ দেশমুখ, রণবীর সিং, রাকেশ রোশন, হেলেন, পুনম ধিল্লন, মীনাক্ষী শেশাদ্রি, তাবুসহ আরো অনেকে।

উল্লেখ্য, গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক প্রতীত সমদানি জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য ভাষায় গান গেয়ে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন আশা ভোঁসলে। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণসহ একাধিক সম্মানে ভূষিত হন। ১৯৯৭ সালে গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী।

 

সূত্র : এনডিটিভি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২