পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই বাংলাদেশের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত।

পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে র‍্যাঙ্কিংয়েও বড় সুখবর পেতে পারে বাংলাদেশ।

এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। আর বাংলাদেশ আছে দুই ধাপ পিছিয়ে ১০ নম্বরে। 

সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যেতে পারে লাল-সবুজরা।

সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০। ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচে জয় এলে রেটিং পয়েন্ট বেড়ে ২২৩-এ পৌঁছাবে। এই পয়েন্টই বর্তমানে ৯ নম্বরে থাকা আফগানিস্তানের। ফলে সিরিজ ৩-০তে জিতলে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে আফগানদের টপকে যেতে পারে বাংলাদেশ।

অন্যদিকে সিরিজে হোয়াইটওয়াশ হলে পাকিস্তান ৪ রেটিং পয়েন্ট হারাবে। যদিও এতে করে তাদের র‌্যাঙ্কিংয়ের অবস্থানে বড় পরিবর্তন হবে না, তারা শীর্ষ আটেই থাকবে।

তবে বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে, তাহলে টাইগারদের রেটিং পয়েন্ট বাড়বে মাত্র ১, অর্থাৎ ২২০ থেকে ২২১ এবং পাকিস্তানের কমবে ২ পয়েন্ট। এই ফলাফলে দুই দলের অবস্থান অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ যদি সিরিজের শেষ ম্যাচে জয় পায় পাকিস্তান, তাহলে র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তনই হবে না। উভয় দলই থেকে যাবে তাদের বর্তমান অবস্থানে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২